1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নায়ক থেকে গায়কের ভূমিকায় সালমান!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৭ Time View

কয়েক বছর পর পর্দায় ফিরছেন বলিউড তারকা সালমান খান । আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘ভাইজান’ এর নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ইতোমধ্যে পাঠান সিনেমায় তার ক্যামিও রুল সাড়া ফেলেছে। এবার নতুন সিনেমায় তাকে দেখার অপেক্ষায় দর্শকরা।
সালমান মানেই দর্শকমহলে অন্যরকম আমেজ। আনন্দবাজার পত্রিকার খবর বলছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানেও কণ্ঠ দিতে যাচ্ছেন নায়ক।
সিনেমায় ‘নাইয়ো লগদা’ গানের একটি ভার্সন থাকছে। সেই সংস্করণটিতেই কণ্ঠ দেবেন অভিনেতা। গানটির সুর করবেন বলিউডের আরেক সংগীত তারকা হিমেশ রেশমিয়া।
এবারই সালমানের কণ্ঠে গান প্রথম গান নয়। এর আগেও কয়েকটি সিনেমায় গায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ সিনেমায় ‘হ্যাংওভার’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। পরের বছর আবার নিজের প্রযোজিত ‘হিরো’ সিনেমায় টাইটেল ট্র্যাকের একটি ভার্সনে শোনা গিয়েছিল তার গান।
আরমান মালিকের গাওয়া গানের পাশাপাশি ভাইজানের কণ্ঠে গাওয়া ভার্সনও শ্রোতাপ্রিয়তা পেয়েছিল সেই সময়।
সংগীতের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা এই তারকার সোশ্যাল হ্যান্ডেলে প্রবেশ করলেই ধারণা পাওয়া যায়। কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকারের মৃত্যুতে তারই একটি গানের কয়েক লাইন গেয়ে পোস্ট করেছিলেন সালমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ