1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

যে কারণে কটাক্ষের শিকার জাহ্নবী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

সমসাময়িক নায়িকারা যখন বাণিজ্যিক সিনেমায় ব্যস্ত, তখন ভিন্ন পথ বেছে নিয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরকন্যা জাহ্নবী কাপুর। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল, রুহি, গুড লাক জেরির মতো একাধিক নারীকেন্দ্রিক সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় বেশ প্রশংসা কুড়িয়েছে তার অভিনয়।

তবে বলিউডে অভিনয়ের শুরু থেকেই নানান কটূক্তির মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলেছেন জাহ্নবী। তিনি দাবি করেন, ‘বাবা-মায়ের নাম ভাঙিয়ে কখনও কাজ পাননি তিনি। কিন্তু তারপরও প্রতি মুহূর্তে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে।

এই অভিনেত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যখন কোনো অপরিচিত ব্যক্তি বলেন, ‘অভিনয় পারো না তো করো কেন, নেপোকিড?’ তখন সত্যিই খুব কষ্ট লাগে। কারণ, একটা কাজের পেছনে একজন আর্টিস্ট কি পরিমাণ পরিশ্রম করেন তা কেউ বিবেচনা করে না। বরং ভুল ধরতেই ব্যস্ত থাকে।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, কেউ যদি কাজ দেখে বিবেচনা করে বলে, ‘মিলি’তে তুমি ভালো ছিলে, কিন্তু অন্য ছবিতে তোমার অভিনয়ের উন্নতি করতে হবে’, তাহলে আমি সেটাকে সম্মান করি। কেননা দর্শক ভালো কাজ দেখার আশা করলে আর্টিস্ট হিসেবে আমি তা করার চেষ্টা করব।’

প্রসঙ্গত, জাহ্নবী ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক করেছিলেন। পরবর্তীতে তাকে দেখা যায় ‘গুঞ্জন সাক্সেনা’তে। যেখানে তার অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও ‘মিলি’তে নজর কেড়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ