1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ জানালেন মার্কিন কূটনীতিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর আবুধাবিতে ‘গোপন’ সফরে নেতানিয়াহু, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ‘কিশোর গ্যাং’বিরোধী অভিযানে এক রাতে আটক ২৬৬

মিশর সীমান্তে সংঘর্ষ: এক ইসরায়েলি সেনা ও তিন বন্দুকধারী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২
  • ১৭৫ Time View

মিশরের সিনাই সংলগ্ন ইসরায়েলের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে এক ইসরায়েলি সেনাসহ তিন বন্দুকধারী নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন অপর এক ইসরায়েলি সেনা।

ইসরায়েলি সেনা বাহিনীর মুখপাত্রী আভিতাল লেইবিভিচ জানান, শুক্রবার সিনাইয়ের মাউন্ট আরিফের নিকটবর্তী সীমান্তে এ সংঘর্ষ ঘটে।

ভারী অস্ত্রে সজ্জিত তিন হামলাকারীর একটি দল ইসরায়েলের দক্ষিণ সীমান্তে প্রবেশ করে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায় বলে জানান তিনি। ওই ইসরায়েলি সেনারা সীমান্তে বেড়া নির্মাণে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা বিধানে মোতায়েন ছিলো।

বন্দুকধারীদের গুলিতে এ সময় এক ইসরায়েলি সেনা নিহত এবং অপর একজন আহত হয়। তবে ইসরায়েলি সেনাদের পাল্টা গুলিতে তিন হামলাকারীই নিহত হন বলে জানান তিনি।

নিহতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া সম্ভব  হয়নি বলে জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ