1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এই নগরের গল্প নিয়ে আসছে ‘আন্তঃনগর’

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

নগরের ইটপাথরে মিশে আছে কত বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। তেমনই হরেক রকম গল্প থেকে ছেঁকে নেয়া কিছু গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘আন্তঃনগর’।
মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্ম চরকির এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিনেমার নাম জানানো হয়েছে।
এর গল্প লিখেছেন পরিচালক গৌতম কৈরী। সিনেমাটি পরিচালনাও করবেন তিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মন্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহাসহ অনেকেই।
সিনেমাটিতে সিএনজিচালকের চরিত্রে দেখা যাবে শ্যামল মাওলাকে। তিনি বলেন, ‘আন্তঃনগর’-এ অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা, প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পরে গেছে। সেই সঙ্গে অভিনয়; সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।’
অভিনেত্রী রুনা খান বলেন, ‘প্রতিটি সিনেমার পরিচালক নিজের মতো করে তাদের গল্প দেখানোর চেষ্টা করেন। সেদিক থেকে আন্তঃনগরের বলার ধরনে ভিন্নতা ছিল। আশা করছি দর্শকরা এটা দারুণভাবে উপভোগ করতে পারবে।’
পরিচালক গৌতম কৈরি বলেন, ‘আমার প্রথম সিনেমা আন্তঃনগর। মিশ্র এক অনুভূতির মধ্য দিয়েই যেতে হয়েছে আমাদের। আন্তঃনগর-এ অভিনয়শিল্পীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই কাজটি করেছে।’
সিনেমার গল্প নিয়ে পরিচালক বলেন, ‘এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করাই তো আন্তঃনগর। আমরা প্রবেশ করেছি এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে। আন্তঃনগর অভিজ্ঞতা দর্শকদের নতুন কিছুর স্বাদ দেবে।’
এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। গৌরিপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে হয়েছে ‘আন্তঃনগর’-এর শুটিং। সিনেমাটি খুব শিগগিরই চরকিতে দেখতে পাবে দর্শক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ