1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আলভেসকে গ্রেপ্তার করায় হতবাক বন্ধু জাভি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৭৫ Time View

যৌন হয়রানির অভিযোগে থানায় সাক্ষ্য দিতে গিয়ে গত শুক্রবার (২০ জানুয়ারি) স্পেনের পুলিশের হাতে গ্রেপ্তার হন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। এরপর তাকে সেদিনই আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এমন ঘটনায় হতবাক হয়ে পড়েছেন তার একসময়ের বন্ধু এবং বর্তমানে বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ এক প্রতিবেদনে জানায়, গত ৩০ ডিসেম্বর স্পেনের এক নাইটক্লাবে পার্টিতে যান আলভেস। সেখানেই ৩৯ বছর বয়সী এই তারকার বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ করেন। গত শুক্রবার কাতালোনিয়ায় আটক হন আলভেস।

প্রতিবেদনে আরও বলা হয়, আটকের পর আলভেসকে সিউতাত ডি লা জাস্টিসিয়া আদালতে নেওয়া হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে দেন। এরপর মোসোস ডি’এসকোয়াড্রা ডি লেস কোর্টস পুলিশ স্টেশনে নেওয়া হয়। সেখানেই জেলে কারাভোগ করছেন তিনি। এখন আলভেসের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলছে।

স্প্যানিশ ক্লাব বার্সায় দুই ধাপে খেলেছেন আলভেস। পেশাদার ক্যারিয়ারে ২০০৬ সাল থেকে ব্রাজিলের জার্সিতে খেলা ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে রেকর্ড গড়া সর্বোচ্চ ৪৩টি শিরোপা জিতেছেন। এর মধ্যে জাভির সঙ্গে বার্সার হয়ে একসঙ্গে ৫টি লা লিগা শিরোপা, ৩টি চ্যাম্পিয়নস ট্রফি এবং তিনটি কোপা দেল রের শিরোপা জিতেছেন।

বন্ধু আলভেস গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিকভাবেই হতবাক হয়ে পড়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এরকম পরিস্থিতি নিয়ে মন্তব্য করা কঠিন। আমি আশ্চর্য হয়েছি। চমকে গেছি, সেই সঙ্গে বিস্মিত হয়েছি। এটা সঠিক বিচারের প্রশ্ন। যেভাবেই হোক ন্যায়বিচার পাবে আলভেস। তার জন্য আমার দুঃখ হচ্ছে।

সেই নারীর অভিযোগ, ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেস তাকে যৌন হয়রানি করেছেন। অনুমতি ছাড়াই আলভেস তার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন বলে দাবি ওই নারীর। যদিও শুরু থেকে অভিযোগটি অস্বীকার করে আসছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এখন ব্রাজিলিয়ান এই তারকার কি হয়, সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ