1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পরীর একটি ছবি বদলে দিলো সব ধারণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৭২ Time View

ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। সম্প্রতি দাম্পত্যের টানাপোড়েনে আলোচনায় ছিলেন এই দম্পতি। সব বিভেদ ভুলে ফের একই ছাদের নিচে সুখে সংসার করছেন তারা।

নায়িকার ভাষ্যমতে, সন্তানের দিকে তাকিয়ে রাজের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। তবে তাদের সুন্দর জীবনের জন্য রাজের কিছু অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন। স্বামীকে সেভাবেই বোঝাচ্ছেন পরী।

অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও এ মুহূর্তে তিনি ব্যস্ত সিনেমার প্রচারণা নিয়ে। ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়ামের সঙ্গে অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি।

সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সোমবার (১৬ জানুয়ারি) রাজ ও রাজ্যের একটি ছবি পোস্ট করেছেন। তার ক্যাপশনে লেখেন, ‘তারা ভিটামিন ডি খায়’।

ছবিটি দেখেই ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসছেন তারা। কারণ অনেক ধারণাই বদলে গেল ভক্তদের। এভাবেই যেন সুখে থাকে পরীমণি এমনটাই মন্তব্যের ঘরে জানাচ্ছেন সবাই।

এর আগে, রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন পরীমণি।

আরও পড়ুন: পরীর নতুন মিশন ‘চলো বদলে যাই’
নতুন বছরের প্রথম প্রহরেই রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি। যা নিয়ে হইচই পড়ে যায় দেশের শোবিজ অঙ্গনে। রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তাদের দাম্পত্য কলহ। সংসার ভাঙার গুঞ্জন আরও জোরালো হয়। একই দিন অন্য স্ট্যাটাসে পরী তার ওপর গায়ে হাত তোলার মতো অভিযোগও করেন স্বামী রাজের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ