1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ভুল ইংরেজি বলে ট্রলের শিকার শুভশ্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৭৭ Time View

ভারত হকি বিশ্বকাপের অভিযান শুরু করেছে স্পেনের বিরুদ্ধে জয় দিয়ে। প্রথম ম্যাচেই শক্তিশালী স্প্যানিশ দলকে হারিয়ে দুরন্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করলেন ভারতের খেলোয়াড়রা। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের কল্যাণেই ২-০ জয় পেয়েছে ভারত।

এদিকে ভারতের প্রথম ম্যাচের আগে শ্রীজেশ-হার্দিকদের শুভেচ্ছা জানাতে গিয়ে আলোচনায় এসেছেন এবং ট্রলের মুখে পড়েছেন শুভশ্রী। শুক্রবার (১৪ জানুয়ারি) হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন টালিগঞ্জের এ নায়িকা।

শুভশ্রী ইংরেজিতে শুভেচ্ছা জানান ভারতীয় হকি দলকে। কিন্তু সেখানে ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ বলে ফেলেন অভিনেত্রী। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের শিকার শুভশ্রী।

এটি দেখে এক নেটিজেন লেখেন, ‘ওয়ার্ল্ডস কাপ! হে ঈশ্বর, ইংরেজি বলতে না পারলে বলেন কেনো? এত চেষ্টার দরকার নেই তো!!’ কেউ আবার শুভশ্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করেন। তিনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন, এমন অভিযোগ আনেন কেউ কেউ।

যদিও যাদের উদ্দেশে শুভশ্রীর এই বার্তা, তারা ধন্যবাদ জানাতে ভোলেননি শুভশ্রীকে। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং শুভশ্রীর কমেন্ট বক্সে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ’।

তবে ভুল ইংরেজি বলার জন্য এই প্রথম ট্রোলড হলেন না শুভশ্রী। দুবাইয়ে স্কাই ডাইভিং করার আগে একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ভিডিওতে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম।’ সেবারও তার ভুল ধরে শুরু হয়েছিল ট্রোলিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ