1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

হৃদয়ের ব্যাটে ঝড়, সিলেটের টানা তৃতীয় জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৮৩ Time View

আগের ম্যাচের মতো আজও ব্যাট হাতে ঝড় তোলেন সিলেটের তরুণ তুর্কি তৌহিদ হৃদয় ও জাকির হাসান। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি জাকির। আউট হয়েছেন ১০ বলে ২০ রানের ইনিংস খেলেই।
তবে আবারও আগ্রাসী ব্যাটি করেন হৃদয়। আদায় করেন টানা দ্বিতীয় ফিফটি। তার ৫৬ রানের ইনিংসে ভর করেই টানা তৃতীয় জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফির দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করা তৌহিদ হৃদয় হন ম্যাচ সেরা। তার ৩৭ বলের মারকুটে ইনিংসে ছিলো ৪টি ছক্কার সঙ্গে ৩টি চারের মার। এ ছাড়া শান্ত ১৯ বলে ২০ ও মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলে।
কুমিল্লার হয়ে মোহাম্মদ নবি ও খুশদিল শাহ ২টি করে উইকেট লাভ করেন।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে কুমিল্লার ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৫৭ রান করেন জাকের আলী।
এ ছাড়া ডেয়িড মালান ৩৭ ও সৈকত আলী ২০ রান করেন। সিলেটের পেরেরা-আমির ২টি করে ও মাশরাফি-ওয়াসিম ১টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ