1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা অর্থ সংকটে ক্লাবগুলো, ক্রিকেটারদের উচ্চ চাহিদা, কোয়াবের ভিন্ন প্রস্তাব বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: রোগীর নিরাপত্তায় ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, একক প্রার্থী হলে থাকবে ‘না’ ভোট বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ সৌরবিদ্যুৎ প্রকল্পে ৬% সুদে মিলবে ঋণ; ১,৫০০ কোটি টাকার তহবিল করছে সরকার পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত

বিচারকাজে যথাযথ ভূমিকা পালন করুন: আইন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০১২
  • ২৪৭ Time View

সাধারণ জনগণের বিচার প্রাপ্তিতে আইনজীবী ও বিচারকদের যথাযথ ভূমিকা পালনের আহবান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার দুপুরে লক্ষ্মীপুরে মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

‘অতীতে বিচার বিভাগ স্বাধীন রাখা হয়নি’ দাবি করে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন ছিল না বলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারকাজ বাধাগ্রস্ত করা হয়েছিল।’

‘বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘২০১২ সালের মধ্যে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করে সব যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা হব॥’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের সলিসিটর মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক একে এম শাহজাহান কামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা ও জেলা জজকোর্টের বিচারকরা।

এরপর মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আইন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ