1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

বন্দুকধারীর টার্গেটে ছিল বিদেশিরা: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫২ Time View

ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল শুক্রবার বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ‘৬৯ বছর বয়সী বন্দুকধারী ইচ্ছাকৃতভাবে বিদেশিদের টার্গেট গুলি ছুড়েছেন।’ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল সকালে প্যারিসে কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এবং একটি হেয়ারড্রেসিং সেলুনে এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীর বিস্তারিত পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন সাংবাদিকদের বলেছেন, ‘হামলাকারী একজন অবসরপ্রাপ্ত ট্রেন চালক বলে জানা গেছে। তিনি স্পষ্টভাবে বিদেশিদের লক্ষ্যবস্তু করছিলেন। তবে তিনি কুর্দিদের হত্যা করার উদ্দেশ্যেই গুলি চালিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর বয়স আনুমানিক ৬৯। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছে পুলিশ এবং হামলায় ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি ৭-৮ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অপর একজন দোকানি বলেন, ‘সবাই আতঙ্কিত হয়ে পড়েন। আমরা দোকান বন্ধ করে ফেলি।’
আইনজীবীরা জানান, তাঁরা ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ