1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

করোনা : বিশ্বজুড়ে আরও ১৩৫৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখের বেশি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৩ Time View

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও চার লাখ ৯৩ হাজার ৯৩২ জনে। এছাড়া নতুন করে দুই লাখ ৬৪ হাজার ৮৪০ জন করোনা থেকে সেরে উঠেছেন।
এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৮৪ হাজার ১৩৮ জনে। আর ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৬৭ জনে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপরই যুক্তরাষ্ট্র।
জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৩১৫ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৩৩৬ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৭৯ লাখ ৩৯ হাজার ১১৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৫৪ হাজার ৬৮০ জন।
এছাড়া করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১৬৫ জন মারা গেছেন। নতুন করে আরও ২৯ হাজার ৪২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ কোটি ২২ লাখ তিন হাজার ৩১ জনের। আর মোট মারা গেছেন ১১ লাখ ১৫ হাজার ৯১৩ জন।
এরপর দৈনিক মৃত্যুর তালিকায় আছে পর্যায়ক্রমে ব্রাজিল ২৮২, ফ্রান্স ১৫৮, দক্ষিণ কোরিয়া ৬৩, রাশিয়া ৫৭ ও হংকংয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ