1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৫২ Time View

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে হামলার এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এ হামলা চালানো হয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীর বিস্তারিত পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মধ্য প্যারিসের কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে হামলার এ ঘটনা ঘটে। হামলাকারীর বয়স আনুমানিক ৬৯। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছে পুলিশ এবং হামলায় ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, তিনি ৭-৮ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আইনজীবীরা জানান, তাঁরা ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ