1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

যুদ্ধের অবসান চান পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ Time View

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত সেপ্টেম্বরে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে ‘যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ’ করার বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেই ইউক্রেন অভিযানের ‘গতি’ বাড়িয়েছিল রুশ ফৌজ।
শুক্রবার ফের একই কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনাচক্রে, আমেরিকার কংগ্রেসের অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তৃতার কয়েক ঘণ্টা পরেই। পুতিন শুক্রবার বলেন, ‘যুদ্ধের তীব্রতা বাড়ানো আমাদের লক্ষ্য নয়। আমরা চাই যুদ্ধের অবসান ঘটাতে। আমরা এই যুদ্ধ শেষ করার জন্য যত দ্রুত সক্রিয় হব, ততই ভালো।’
ইউক্রেন যুদ্ধের জন্য শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি দুষেছেন পুতিনকে। কংগ্রেসে জেলেনস্কির বক্তৃতার আগে হোয়াইট হাউসে মুখোমুখি হয়েছিলেন দুই শীর্ষ নেতা। সেখানে বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সমর্থন থাকবে ইউক্রেনের সঙ্গেই। ইউক্রেনবাসীর ও সে দেশের সেনার অনমনীয় মনোভাবেরও প্রশংসা করেন।
এর পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে বাইডেন বলেছেন, ‘উনি ভাবছেন, ন্যাটো ভেঙে দিতে পারবেন। পশ্চিমকেও। উনি ভাবছেন, ইউক্রেনবাসী হয়তো তাকে স্বাগত জানাবেন। উনি ভুল ভাবছেন।’
প্রসঙ্গত আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেন যোগদানে উদ্যোগী হওয়ার পরেই সে দেশে সেনা অভিযান শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক জনমত বিপক্ষে বুঝেই কি সুর নরম করছেন পুতিন? না কি কিয়েভ দখলের চূড়ান্ত হামলা শুরুর আগে এটি তার নয়া কৌশল?
খবর আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ