1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ নিহত ৪ যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল

কলকাতায় সেরা পরিচালকের পুরস্কার পেলেন আর্জেন্টিনার মলিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৫১ Time View

কলকাতার চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক ইনোভেশন ইন মুভিং ইমেজ বিভাগে আর্জেন্টিনার সায়লেন্ট গ্লোরি ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন দেশটির চলচ্চিত্র নির্মাতা ভিরনা মলিনা।

আটদিনব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন বৃহস্পতিবার পুরস্কার নিতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নীল-সাদা জার্সি পরে মঞ্চে উঠেন ভিরনা।

একই বিভাগে জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন ইরানের সায়লেন্ট গ্লোরি ছবির পরিচালক নাহিদ হাসানজাদে। পুরস্কার মূল্য ২১ লাখ টাকা।

এদিন বিশ্বে সর্বাধিক আলোচিত দুটি বিষয় ইরানের হিজাব বিরোধী আন্দোলন আর আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল জয় উঠে আসে রবীন্দ্র সদনের মঞ্চে।

একদিকে মঞ্চে দাঁড়িয়ে ইরানের মহিলা পরিচালক নাহিদ হাসানজাদে জানিয়ে দিলেন তিনি ইরানে লড়তে থাকা মহিলাদের পাশে আছেন, অন্যদিকে আর্জেন্টিনার পরিচালক ভিরনা মলিনা দেশের নীল-সাদা জার্সি পরে মঞ্চে উঠে বার্তা দিতে চাইলেন দেশের জয়ে তিনি কতখানি আপ্লুত। মধ্যপ্রাচ্যের এক নারী এবং লাতিন আমেরিকার এক নারীর এ আবেগে হর্ষধ্বনি তোলেন উপস্থিত দর্শকেরা।

আর্জেন্টিনার ফুটবল টিমের প্রতি কলকাতার মানুষের ভালোবাসা রীতিমতো অবাক করে দিয়েছে ভিরনা মলিনাকে।

গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার সেরা ছবির যুগ্ম পুরস্কার পেয়েছে বাংলাদেশের ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং স্পেনের ছবি ‘আপঅন কান্ট্রি’। পুরস্কার মূল্য ৫১ লাখ টাকা। এ বছর হীরালাল সেন মোমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে ইন্দ্রানী পরিচালিত ‘ছাদ’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ