1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

টুইটারের জন্য প্রধান নির্বাহী খুঁজছেন ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ Time View

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর থেকে সমালোচনা যেনো পিছুই ছাড়ছে না টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের। সবচেয়ে বেশি সমালোচিত হন কর্মী ছাঁটাই করে। তাই এখন আর তিনি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে থাকতে চান না। এজন্য হন্য হয়ে খোঁজ করছেন যোগ্য উত্তরসূরী।

সিএনবিসিরি ডেভিড ফ্যাবার জানিয়েছেন, মাস্ক সক্রিয়ভাবে খুঁজছেন, জিজ্ঞাসা করছেন ও কে সত্যিকারের যোগ্য প্রার্থী হতে পারেন তা যাচাই-বাছাই করছেন।

ফ্যাবার বলেন, টুইটারের প্রধান নির্বাহী প্রধান হিসেবে বেশ কিছু নাম বিবেচনাধীন। যদিও তিনি টি-মোবাইলের সাবেক সিইও জন লেগেরে ও ধনকুবের সাবেক টুইটারের সিইও জ্যাক ডরসির স্থলাভিষিক্তের বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন নতুন মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ইলন মাস্ক টুইট করে বলেছেন, দায়িত্ব নেওয়ার মতো কাউকে পেলে এ পদ থেকে পদত্যাগ করবো। আমি শুধু সফটওয়্যার ও সার্ভার টিমে কাজ করবো।

এর আগে বিলিয়নেয়ার ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিৎ কি না- এ প্রশ্নে জরিপ করেছিলেন। এতে অংশ নেওয়া অধিকাংশ মানুষই তাকে চলে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।

দেখা গেছে, জরিপে ৫৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতাই বলেন, ইলন মাস্কের উচিৎ টুইটারের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেওয়া।

কয়েক দিন আগে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব হারিয়েছেন মাস্ক। এরপর থেকেই তার সম্পত্তি কমা অব্যাহত রয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ইলনমাস্কের সম্পত্তি কমে দাঁড়িয়েছে ১৪৭ বিলিয়ন ডলারে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ