1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মরক্কোর প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনাল দেখলেন বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ Time View

ইউএস-আফ্রিকা সামিটে অংশ নিতে আফ্রিকান দেশগুলোর নেতারা এখন যুক্তরাষ্ট্র। এ সম্মেলনের মধ্যেই কাতারে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে মরক্কো।
প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া আফ্রিকার দেশ মরক্কোর এ খেলা দেশটির প্রধানমন্ত্রী আজিজ আখান্নাউচের সঙ্গে বসে দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেমিফাইনাল খেলার আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ইউএস-আফ্রিকা সামিটে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাইডেন।
বক্তব্যে বাইডেনকে বলতে শোনা যায়, ‘আমি জানি আপনি নিজেকেই কথাগুলো বলছেন। দ্রুত শেষ করুন বাইডেন; সেমিফাইনাল খেলা শুরু হবে।’
ওই সময় আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেয়ায় মরক্কোকে অভিনন্দনও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বক্তব্যের পর মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নাউচসহ আফ্রিকার অন্যান্য নেতাদের সঙ্গে বসে ওয়াশিংটন কনভেনশন সেন্টারে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল দেখেন বাইডেন। এ ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ