1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় দলে ফিরতে চান জাহানারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

অনেক দিন যাবত দেশের ক্রিকেটের দৃশ্যপট থেকে দূরে থাকা পেসার জাহানারা আলম জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তিনি। লাল-সবুজ জার্সিতে সাবেক এই অধিনায়ককে সবশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে।

৩৩ বছর বয়সী এই বোলারের ২০১১ সালে ৫০ ওভারের ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল। সেই থেকে ওয়ানডেতে ৪৮টি এবং টি-টোয়েন্টিতে ৬০টি উইকেট শিকার করেছেন তিনি। তবে মানসিক স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে গত বছরের জানুয়ারিতে জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা বোর্ডকে জানিয়েছিলেন তিনি।

এরপর গত বছরের শেষদিকে টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে নতুন করে আলোচনায় আসেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পরবর্তীতে নিজস্ব স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে বিসিবি।

জাতীয় দলে ফেরার জন্য জাহানারার যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘হ্যাঁ, সে আমাদের সাথে যোগাযোগ করেছে। তবে নির্বাচকরা আছেন, সবাই দেখবেন সে ফিট আছে কি না। ফিটনেস টেস্টে তাকে উত্তীর্ণ হতে হবে।’

তিনি যোগ করেছেন, ‘পরবর্তী ধাপে যাওয়ার আগে তাকে এখানে এসে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। সেখানে খেলার পর নির্বাচকরা যদি মনে করেন সে ফিট আছে, ভালো খেলেছে এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য, তখন তাকে বিবেচনায় নেওয়া হবে।’

রফিকুল আরও বলেছেন, ‘কেউ বিরতি নিলে তা থেকে ফেরার জন্য নির্ধারিত কিছু প্রক্রিয়া রয়েছে। তবে জাতীয় দলে সে যত দিন খেলেছে, ভালোই করেছে।’

সামনে নারী ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তবে বোর্ডের সূত্র মতে, জাতীয় দলে ফেরার দাবি জোরালো করতে হলে জাহানারাকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ