1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সালমান খানের নতুন প্রেমের গুঞ্জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ Time View

বলিউড তারকা ‘সালমান খান’ আর ‘প্রেম’ যেন সমার্থক শব্দ! এখন পর্যন্ত সালমান যে কত বার কত নায়িকার প্রেমে পড়েছেন তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু কোথাও তিনি থিতু হতে পারেননি। শুধু প্রেম করেই চলেছেন, এখনও বিয়ের পিঁড়িতে বসা হলো না তার।

আবারও সালানের প্রেমে পড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বলিউডের হাওয়ায় ভাসছে সালমান তার হাঁটুর বয়সী এক মেয়ের পড়েছেন। আকণ্ঠ ডুবে আছেন তার প্রেমে। হৃদয় দেয়া-নেয়ার খেলায় মজে আছেন ভাইজান।

কেউ কেউ বলেন, সালমান খানের জীবন তার ছবির মতোই বর্ণিল। সত্যিই যেন তাই। আপাতত প্রেমের জোয়ারে গা ভাসাচ্ছেন ৫৬ বছর বয়সী এ নায়ক। শোনা যাচ্ছে, সহকর্মী পূজা হেগড়ের প্রেমে পড়েছেন সালমান। তার সঙ্গেই আপাতত দিন কাটছে নায়কের। তবে খুব সচেতনভাবেই নাকি সম্পর্কের কথা আড়ালে রাখছেন তারা।

সালমানের সঙ্গে এরই মধ্যে স্ক্রীন শেয়ার করেছেন পূজা। ‘কিসিকা ভাই কিসিকা জান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। শোনা যাচ্ছে, সালমানের প্রযোজনা সংস্থার সঙ্গে আরও দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

উল্লেখ্য, দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ পূজা। বলিউডেও একাধিক ছবি করেছেন। ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রেখেছেন এই অভিনেত্রী। তাতেও চাপা থাকল না নতুন প্রেমের গুঞ্জন! তবে এ নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ দুই তারকা। বরং তারা প্রেমেই মেতে থাকতে চাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ