1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে কাজ করছে : কোয়াবের সভাপতি জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাশ জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাশ ঢাকা থেকে সরিয়ে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত করল ভারত লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী

প্রথমে কখনো পরমাণু হামলা চালাবে না রাশিয়া : পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৩ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তবে তিনি জানিয়েছেন, রাশিয়া ‘পাগল হয়ে যায়নি’ এবং প্রথমে কখনো পরমাণু হামলা চালাবে না।
বুধবার (৭ নভেম্বর) রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করবে রাশিয়া।
পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাওয়ার ব্যাপারে পুতিন বলেছেন, ‘এমন হুমকি বেড়ে চলছে। এটি লুকানো ভুল হবে।’
তবে রাশিয়া আগে কখনো পরমাণু হামলা চালাবে না বলে আশ্বস্ত করে তিনি বলেছেন, ‘আমরা প্রথমে পরমাণু হামলা চালাব না এবং কাউকে পরমাণু অস্ত্র দিয়ে হুমকি দেব না। রাশিয়া পাগল হয়ে যায়নি। আমরা জানি পরমাণু অস্ত্র কি।‘
এছাড়া তিনি জানিয়েছেন রাশিয়ার কাছে বিশ্বের সর্বাধুনিক পরমাণু অস্ত্র আছে। কিন্তু রাশিয়ার পরমাণুনীতি যুক্তরাষ্ট্রের মতো না। তার দাবি, মার্কিনিরা তাদের পরমাণু অস্ত্র তুরস্কসহ ইউরোপের অন্যান্য দেশেও মজুদ রেখেছে। যা রাশিয়া করেনি।
পরমাণু অস্ত্রের হুমকির কথা শেষে রুশ প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনে সামরিক অভিযান দীর্ঘ হবে। এছাড়া ইউক্রেনের চার অঞ্চল অধিগ্রহণ করার বিষয়েও কথা বলেছেন পুতিন। তার দাবি, অধিকৃত খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্ক বেশ ভালো আছে।
এছাড়া তিনি জানিয়েছেন, আজভ সাগরের তীরে অবস্থিত অঞ্চলগুলো রাশিয়ার অংশ থাকবে এমন আকাঙ্খা ছিল পিটার দ্য গ্রেটেরও। ১৭-১৮ শতকের এ শাসকের সঙ্গে এর আগেও নিজেকে তুলনা করেছিলেন পুতিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ