1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজারেরও বেশি প্রাণহানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ Time View

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭১ জনের। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৮০৬ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৬ লাখ ৪২ হাজার ২৬৮ জনে এবং শনাক্তের সংখ্যা হলো ৬৪ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৪৮২ জন।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৬ জনের এবং নতুন শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৪৯৭ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬ হাজার ৩৩৫ জন এবং শনাক্তের সংখ্যা ১০ কোটি ৭ লাখ ৪১ হাজার ৬২ জন।
এদিকে ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্তের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ২০১ জন এবং মৃত্যু হয়েছে ১৮২ জনের। দেশটিতে করোনায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা হলো ২ কোটি ৪৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৮২৬ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ