1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

করোনায় আরও ৫০৮ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ৭২ হাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৫০ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৭৩ হাজার ২০৯ জন। ফলে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৬৪ কোটি ৬২ লাখ ১ হাজার ৯৮০ ও ৬৬ লাখ ৩৬ হাজার ৬০৫ জন।
গত একদিনে বিশ্বে সবচেয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যু হয়েছে জাপানে। এরপরই আছে দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ফ্রান্স।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (২৯ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১৫ হাজার ১১৮ জন। ফ্রান্সে এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৬৭৫ জন। আর মৃত্যু হয়েছে মাত্র ৮ জনের।
জার্মানিতে গত একদিনে মৃত্যু ও শনাক্ত শূন্য। ফলে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অপরিবর্তীত রয়েছে।
দক্ষিণ কোরিয়ায় এ সময়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। আর শনাক্ত হয়েছে ৪৭ হাজার ২৮ জন। ফলে এশিয়ার এ দেশটিতে মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৯ এবং ২ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫১৬ জন।
জাপানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। আর শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৪৭৬ জন। তাইওয়ানে এ সময়ে মৃত্যু হয়েছে ২৫ জনের এবং আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৩০৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ