1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

ইসরায়েল থেকে কাতারে প্রথম বাণিজ্যিক ফ্লাইট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫৬ Time View

কাতারে আসন্ন বিশ্বকাপকে ঘিরে সারাসির প্রথম বাণিজ্যিক ফ্লাইট ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব থেকে দোহা পর্যন্ত চালু হয়েছে। কাতার বলছে, ফুটবল ভক্তদের জন্য এমন সুযোগ তৈরি হলেও দুই দেশের মধ্যে কোনো সম্পর্ক নেই।
ইসরায়েল ও কাতারের মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট ফুটবল বিশ্বকাপের উদ্বোধনের আগে দোহায় অবতরণ করেছে। তবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতারের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই।
রোববার (২০ নভেম্বর) ইসরায়েলের কূটনৈতিক অধিদফতরের প্রধান লিওর হায়াত জানান, তেল আবিব থেকে দোহায় সরাসরি প্রথম ফ্লাইট ইতিহাস হয়ে থাকবে।
ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’ বিশেষভাবে এই মাসে ফ্লাইটটি নিশ্চিত করেছে। এমনকি টুর্নামেন্ট চলাকালীন, সাইপ্রাস ভিত্তিক এয়ারওয়েজ মাসব্যাপী ফ্লাইট পরিচালনা করবে।
ফিফার মতে, ফিলিস্তিনি টিকিটধারী ও মিডিয়া ব্যক্তিরা নিষেধাজ্ঞা ছাড়াই এই চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। ইসরায়েল-অধিকৃত গাজা উপত্যকার বাসিন্দাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। ফিফা বলেছে যে এই পদক্ষেপ ‘ইসরায়েলের নিরাপত্তা প্রয়োজন’ সাপেক্ষে হবে।
কাতার জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ইসরায়েলও সমর্থন পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ