1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

সিরিয়ায় তুরস্ককে ‘সংযম’ দেখানোর আহ্বান রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪১ Time View

তুরস্ক সিরিয়ায় সংযত এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকবে বলে রাশিয়া আশা প্রকাশ করেছে। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্কের বিমান হামলা চালানো এবং স্থল হামলার হুমকির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাশিয়া এ আশা প্রকাশ করে।
সিরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেকজান্ডার লাভরেন্টিয়েভ আস্তানায় সাংবাদিকদের বলেন, উত্তেজনা বেড়ে যাওয়া এড়াতে সিরীয় ভূখন্ডে অতিরিক্ত বল প্রয়োগ থেকে দূরে রাখতে আমরা আমাদের তুর্কি সহকর্মীদের রাজি করাতে পারব বলে আশা করি।
উল্লেখ্য, তুরস্ক রোববার সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকে অবৈধ কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায়।
এ হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
সিরীয় বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরান এই তিনদশের বৈঠকে যোগ দিতে কাজাখ রাজধানী আস্তানায় অবস্থানরতআলেকজান্ডার লাভরেন্টিয়েভ আরো বলেন, বড় ধরনের স্থল হামলা থেকে বিরত রাখতে রাশিয়া মাসের পর মাস ধরে সম্ভাব্য সবকিছু করছে।

সিরীয় যুদ্ধের মূল তিন খেলোয়াড় এই তিন দেশ। দেশটিতে ২০১১ সাল থেকে চলা যুদ্ধে প্রায় পাঁচ লাখ লোক নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ