1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

করোনায় আরও ৪৭৩ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ১৮ হাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৫ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩১৫ জন। এ নিয়ে করোনার শুরু থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৫০ জন। আর মৃত্যুর সংখ্যা ৬৬ লাখ ২৬ হাজার ৬৩২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। এরপরই আছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। অন্যদিকে শনাক্তে শীর্ষে জাপান। এরপরই আছে দক্ষিণ কোরিয়া।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (২২ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ জন। এ সময়ে দক্ষিণ কোরিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৪৬ হাজার ১১ জনের। আর মৃত্যু হয়েছে ৪১ জনের।
জাপানে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১২২ জনের। আর শনাক্ত হয়েছে ৭৭ হাজার ৭২২ জন। রাশিয়া ৫৯ জনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২১৭ জন।
তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। আর শনাক্ত হয়েছে ১৬ হাজার ২১৬ জন। এছাড়া ফ্রান্সে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ২০৪ জনের। আর এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ