1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

নিউজিল্যান্ডে ভোটারদের বয়সসীমা ১৬ করার উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫০ Time View

নিউজিল্যান্ডে ভোটারদের বয়সসীমা কমিয়ে ১৬ করার বিষয়ে দাবি উঠেছে। বিষয়টি আদালত পর্যন্ত গেছে। এ বিষয়ে করা একটি আবেদন গ্রহণ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বর্তমানে নিউজিল্যান্ডে ১৮ বছর বয়সীরা ভোট দিতে পারেন। এমন নিয়মকে ‘বৈষম্যমূলক’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন আদালত।
এবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন জানিয়েছেন, ভোটের বয়সসীমা কমিয়ে ১৬ করার লক্ষ্যে সরকার খসড়া বিল তৈরি করবে। তিনি আরও বলেছেন, বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে তার সমর্থন রয়েছে। তবে সংসদে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সোমবার আর্ডার্ন বলেছেন, বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সংসদই সেরা জায়গা। সেখানে এ বিষয়ে সবাই নিজেদের মতামত দেবে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে ‘মেইক ইট সিক্সটিন’ নামে তরুণদের একটি দল বয়সসীমা কমানোর দাবি তুলেছে। তাদের বক্তব্য, জলবায়ু সঙ্কটের মতো বিষয়ে তাদের ভোটদানের অধিকার থাকা উচিত। কারণ এগুলো তাদের জীবন ও ভবিষ্যৎকে প্রভাবিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ