1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ফোনালাপে ফুটবলারদের উৎসাহ দিলেন বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৬০ Time View

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে মাঠে নামার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। বিশ্বকাপের জন্য দলকে উদ্দীপ্ত করার পাশাপাশি লড়াইয়ের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘সকলকে চমকে দাও’।
সোমবার বাংলাদেশ সময় রাত একটায় কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে গ্যারেথ বেলের ওয়েলসের মুখোমুখি হবে টাইলার এডামস বাহিনী। ম্যাচের আগে বাইডেন ফোনে জানান, ‘আমি জানি, বিশ্বের সেরা কিছু ফুটবলার রয়েছে দলে। খেলোয়াড়রা তাদের সেরা পারফরম্যান্সের মাধ্যমে দেশকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরতে যাচ্ছে। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। হাড্ডাহাড্ডি লড়াই করুন, পরিবার ও দেশের জন্য পারফর্ম করুন’।
প্রেসিডেন্টের ফোন পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন দলের ফুটবলাররা। করতালির মাধ্যমে বাইডেনকে ধন্যবাদ জানান তারা। কোচ গ্রেগ বারহেলটার বলেন, ‘মিস্টার বাইডেন, এটি খুবই সুন্দর একটি মেসেজ। পুরো টিম আপনার বার্তা গ্রহণ করেছে। আমরা সত্যি আপনার এ ধরনের সাপোর্টে খুব খুশি। নিজেদের প্রথম ম্যাচের জন্য আমরা পুরোপুরিভাবে প্রস্তুত। দলের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ’।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি যুক্তরাষ্ট্রের। শেষ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয় দলটি। এবার কাতারে নতুন উদ্যমে নামছেন মার্কিন ফুটবলাররা। তার আগে স্বয়ং প্রেসিডেন্ট দলকে দিলেন বাড়তি উদ্দীপনা।
কাতার বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে আছে যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে ওয়েলস ছাড়াও তাদের অন্য দুই প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ইরান ও হ্যারি কেইনের ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ