1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ইরাক ও সিরিয়ায় তুরস্কের বিমান হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৩ Time View

তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার আলেপ্পো এবং হাসাকাপ্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামের ওপর বিমান হামলা চালিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার সকালের দিকে জানিয়েছে, তুর্কি সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে। খবর আনাদোলুর।
তুরস্ক দাবি করছে, কুর্দি গেরিলাদের এসব ঘাঁটি থেকে তুরস্কের ওপর হামলা চালানো হয়। তবে, এতে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি তুরস্কে আত্মাঘাতী বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৮১ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক এক নারী স্বীকার করেছেন তিনি পিকেক গেরিলাদের সঙ্গে জড়িত।
এ ঘটনার পরই তুরস্ক প্রতিবেশী দুই দেশে কুর্দি গেরিলাদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তুরস্কের আত্মরক্ষার অধিকার আছে এবং এ অনুচ্ছেদ অনুসারে উত্তর ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালানো হয়েছে।
এসব এলাকায় তৎপর কুর্দি সন্ত্রাসীরা তুরস্কের ওপর হামলা চালিয়ে আসছিল। সিরিয়ার ওয়াইপিজি গেরিলাদের তুরস্ক পিকেকের শাখা বলে মনে করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ