1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

নির্বাচনে মাহাথিরের পরাজয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৫ Time View

৫৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার নির্বাচনে পরাজিত হয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে নিজের আসনে মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহর কাছে হেরে গেছেন ৯৭ বছর বয়সী দেশটির সাবেক প্রধানমন্ত্রী। এ পরাজয়কে তার সাত দশকের রাজনৈতিক জীবনের ইতি হিসেবে দেখা হচ্ছে।

১৯৬৯ সালের পরে প্রথমবারের মতো মাহাথির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেছেন। দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার রাষ্ট্র শাসন করা ৯৭ বছর বয়সী এই নেতা এবারের নির্বাচনে নিজের সংসদীয় আসন ধরে রাখতে ব্যর্থ হন। এই আসনে জিতেছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। পাঁচ প্রার্থীর মধ্যে মাহাথির চতুর্থ হয়েছেন।

মাহাথির মোহাম্মদ একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ক্ষমতাসীন বারিসান ন্যাশনালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নির্বাচনে প্রচার চালান। তবে এবারের নির্বাচনে তার জোট মূল প্রতিদ্বন্দ্বী ছিল না। বারিসান জোটকে এবার মুহিউদ্দিনের জোটের পাশাপাশি মাহাথিরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী।

এদিকে ভোটের আগে জরিপের আভাসকে ছাপিয়ে এ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোট পেরিকাতান এগিয়ে রয়েছে। এরপর রয়েছে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান।

চলতি মাসে এক সাক্ষাৎকারে মাহাথির জানিয়েছিলেন, নির্বাচনে হেরে গেলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ