1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

অভিনেত্রী ঐন্দ্রিলাকে নিয়ে হতাশার কথা শোনালেন চিকিৎসকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৭২ Time View

হাসপাতালে ভেন্টিলেশনে থাকা ভারতীয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে কিছুটা সাড়া দিয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। শনিবার (১৯ নভেম্বর) আবারও তার শারীরিক অবস্থা জটিলতার দিকে যায়।

এদিন আবারও হৃদরোগে আক্রান্ত হন বলে ঐন্দ্রিলার চিকিৎসক ডা. অরিন্দম বিশ্বাস জানান। তিনি আরও জানান আগামী ৭২ ঘণ্টা অভিনেত্রীর জন্য বিপজ্জনক সময় অপেক্ষা করছে।

শুক্রবার রাতে ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রীর অবস্থার উন্নতি হয়েছিল বলে দাবি করেছিলেন সব্যসাচী চৌধুরী। কিন্তু একদিনের মধ্যেই ঘটল অঘটন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে রিভাইভ করা গেলেও বিপদ বেড়েছে অভিনেত্রীর। ডা. অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, ভেন্টিলেটরে থাকা রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট -এর সম্ভাবনা থাকে। তিনি বলেন, ‘কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। ইলেক্ট্রোলাইটের গরমিলের কারণে এটা হতে পারে। এছাড়াও সংক্রমণের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়।’

ঐন্দ্রিলার চিকিৎসক আরও বলেন, ‘তবে সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হলে রিভাইভের চান্স থাকে। কোন পদ্ধতিতে ওকে রিভাইভ করা হয়েছে সেটা জানি না। তবে সংকট তো অনেকটাই বেড়ে গেল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ