1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বাবার মতো সুপারস্টার হতে চান না আরিয়ান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৭৭ Time View

একে একে তারকা বাবা-মায়ের সন্তানেরা পা রাখছেন বলিউডে। অভিনয় জানা থাক বা না থাক, বংশের ধারা বজায় রাখতে ইন্ডাস্ট্রিতে চলে আসছেন প্রায় সকলেই। কিন্তু যাকে নিয়ে সবথেকে বেশি আগ্রহ, সেই আরিয়ান খানের এখনও কোনো হেলদোল নেই বলিউড নিয়ে। এমনকি লোভনীয় প্রস্তাব পেয়েও নাকি ফিরিয়ে দিয়েছেন শাহরুখ খানের বড় ছেলে।
সূত্রের খবর মানলে, খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক করণ জোহর নাকি আরিয়ানকে নিয়ে সিনেমা বানানোর কথা ভেবেছিলেন। প্রস্তাবও দিয়েছিলেন স্টার কিডকে। কিন্তু রাজি হননি তিনি। করণের মুখের ওপরেই সে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
শুধু করণ নন, পরিচালক জয়া আখতারও নাকি আরিয়ানকে চেয়েছিলেন নিজের ছবিতে ডেবিউ করানোর জন‍্য। মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘দ‍্য আর্চিস’-এ আরিয়ানকে অভিনয় করাতে চেয়েছিলেন তিনিও। কিন্তু শাহরুখ-পুত্র ফিরিয়ে দেন সেই প্রস্তাবও। আরিয়ানকে না পেলেও তার বোন সুহানা অবশ‍্য জয়ার ছবির মাধ‍্যমেই ডেবিউ করছেন বলিউডে।
বাবা শাহরুখের রূপ পেয়েছেন আরিয়ান। বাবার মুখ যেন কেটে বসানো তার মুখে। কিন্তু শাহরুখের মতো অভিনয়ে সুপারস্টার হওয়ার ইচ্ছা তার নেই। আরিয়ান ক‍্যামেরার পেছনে কাজ করতে বেশি আগ্রহী। একজন সফল পরিচালক হতে চান তিনি। এই মুহূর্তে একাধিক প্রোজেক্টে নাকি কাজ করছেন আরিয়ান। শিগগিরই লেখক হিসেবে ডেবিউ করতে পারেন তিনি।
এরইমধ্যে অবশ্য একটি ব্র‍্যান্ডের হয়ে ফটোশুট করতে দেখা গেছে আরিয়ানকে। ছেলেকে দেখে মুগ্ধ হয়ে কমেন্টও করেছিলেন শাহরুখ। নেটিজেনরা বলেছিলেন, যেমন বাবা তেমন ছেলে। তবে আরিয়ান কবে বলিউডে পা রাখবেন—সেটা এখনও স্পষ্ট নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ