1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি কিনলেন জাহ্নবী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৭২ Time View

বলিউড তারকা জাহ্নবী কাপুর। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘মিলি’। এরই মধ্যে খবর, মুম্বাইয়ের বান্দ্রার মতো বিলাসবহুল জায়গায় ৬৫ কোটি রুপি দিয়ে বিলাসবহুল ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী। ৮৬৬৯ স্কোয়ার ফুটের এই ডুপ্লেসটি অক্টোবরের ১২ তারিখে রেজিস্ট্রেশন করেছেন জাহ্নবী ও তার বাবা বনি।
বান্দ্রা হলো মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকা। এখানেই বলিউডের অধিকাংশ তারকার বসবাস। সমুদ্রের কিনারে অবস্থিত এই জনপদে থাকতে হলে প্রত্যেককেই বিপুল অর্থ খরচ করতে হয়। সেই অভিজাত বাসিন্দাদের তালিকায় এবার নাম জুড়ল জাহ্নবীর।
গত জুলাই মাসে জুহুতে নিজের বিলাসবহুল ট্রিপ্লেক্স ফ্ল্যাট অভিনেতা রাজকুমার রাওয়ের কাছে বিক্রি করেন জাহ্নবী। ২০২০ সালে ৩৯ কোটি টাকা দিয়ে জুহুতে এই ট্রিপ্লেক্স ফ্ল্যাট কিনেছিলেন তিনি। এটি জুহুর আরায়া বিল্ডিংয়ের ১৪, ১৫ ও ১৬ তলায় রয়েছে সেই ফ্ল্যাট।
ছোট থেকেই বলিউডের সঙ্গে যোগ রয়েছেন জাহ্নবীর। পরিবারের সবাই প্রায় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। মা সুপারস্টার শ্রীদেবী এবং বাবা প্রযোজক বনি কাপুর। তাই জাহ্নবীর বলিউডে পা রাখার বিষয়টা অবাক হওয়ার মতো কিছু নয়।
২০১৮ সালে ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। এরপর বড় পর্দায় এবং ওটিটিতে একাধিক কাজ করেছেন। গুঞ্জন সাক্সেনা ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ