1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

রাজধানীতে ভুয়া পুলিশ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৭৮ Time View

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে চাঁদা দাবীর অভিযোগে সোহান শিকদার (২৪) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে র‌্যাব-২ এ তথ্য জানায়।
এ বিষয়ে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকা থেকে সোহান শিকদারকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে তার পরনে পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেস্টিং ভেস্ট ছিল। তিনি ভুয়া পুলিশ পরিচয়ের আড়ালে এলাকায় চাঁদাবাজি করছিলেন।
র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সোহান চাঁদাবাজির সঙ্গে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে ১টি ট্রাকস্যুট (পুলিশ লেখা), ১টি মোটর সাইকেল, ১টি সোল্ডার লাইট, ১টি টর্চ লাইট এবং ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের পোশাক ব্যবহার করে ভুয়া পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তার মূল কাজ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ