1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৫ Time View

ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। তিন দিনের সফরে আগামী ১৪ অক্টোবর তিনি ঢাকায় পৌঁছাতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কূটনৈতিক সূত্র বলছে, সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সফরে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ও ব্রুনাই।

জানা যায়, গত ৩১ আগস্ট বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। সেখানে সুলতানের সফরকে কেন্দ্র করে ব্রুনাই থেকে জ্বালানি আমদানি, দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ, দুদেশের মধ্যে সরাসরি প্লেন চলাচল এবং সংস্কৃৃতি খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা হয়।

সফরকালে সুলতান হাজি হাসানাল বলকিয়াহ রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের শুরুতে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের এপ্রিলে বোর্নিও দ্বীপের সমৃদ্ধ অর্থনীতির দেশ ব্রুনাই সফর করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ