1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৭৩ Time View

বেবিবাম্প প্রকাশের পর রহস্য রাখলেও তিন দিনের মাথায় চিত্রনায়িকা শবনম বুবলী জানান, আড়াই বছর আগে ছেলেসন্তানের মা হয়েছেন তিনি। তার সন্তানের বাবার ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।

এ খবর নিয়ে যখন দেশজুড়ে হইচই চলছে তখন একসঙ্গে শুটিংয়ে ফিরেছেন শাকিব খান ও বুবলী। আজ শনিবার থেকে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু করেছেন এ তারকা জুটি।

তবে বর্তমান ইস্যুকে ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছে তাতে শাকিব-বুবলীর নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছিলেন ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খান।

যে কারণে আজ সকাল থেকে রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কঠোর নিরাপত্তায় শুরু হয় শাকিব-বুবলীর শুটিং। যেন বাইরের কোনো লোক প্রবেশ করতে না পারে।

জানা গেছে, ওই হোটেলের প্রবেশ পথ বন্ধ করেই চলছে শুটিং। বাহিরে অবস্থান করছে অসংখ্য নিরাপত্তাকর্মী।

সিনেমার একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব ও বুবলী। সকাল থেকেই চলছে সেই গানের দৃশ্যধারণের আয়োজন।

তবে বেলা ১১টার কিছু আগে কড়া নিরাপত্তায় শুটিং সেটে আসেন শাকিব ও বুবলী। ১১ মাস পর লাইট-ক্যামেরার সামনে আসেন তারা।

এরপর থেকেই বাড়তি নিরাপত্তায় শুটিং চলছে। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।

চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সিনেমা সংশ্লিষ্টরা।

২০২১ সালের ২৫ মে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু হয়। ওই বছরের ২৬ সেপ্টেম্বরে সিনেমার শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে লকডাউন ও শাকিবের যুক্তরাষ্ট্র ভ্রমণের কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। গানটি শেষ করলেই সিনেমার কাজ সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ