1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ছেলের জন্মদিনে শাকিব-অপুর শুভেচ্ছাবার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ Time View

ঢাকাই ছবির দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। বলার আর অপেক্ষা রাখে রাখে না; মা-বাবার সূত্রে সেও পেয়েছে তারকাখ্যাতি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিল আব্রামের জন্মদিন। ছেলের জন্মদিনে বাবা-মা দুজনই বিশেষ শুভেচ্ছাবার্তা দিয়েছেন ফেসবুকে।

এদিন রাত ১২টার দিকে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে জয়ের জন্মদিন উদযাপনের কিছু ছবি দেন। যেখানে দেখা যাচ্ছে, ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান। আবার শাকিবকেও কেক খাইয়ে দিচ্ছে জয়। আর অপু বিশ্বাস ছেলেকে আদর করছেন।

ছবিতে জয়ের সঙ্গে শাকিব-অপু ছাড়া আরো দেখা যায় শাকিবের মা-বাবাকে। সন্তানদের নিয়ে ভাতিজার জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন শাকিবের বোনও।

ছবির সঙ্গে অপু বিশ্বাস লিখেছেন, সুখি পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দুজনই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিশু আব্রামকে কোলে নিয়ে হাজির হন অপু। তখনই তাদের বিয়ে ও সন্তান জন্মদানের বিষয়টি প্রকাশ্যে আসে।

ওই ঘটনার কিছুদিন পরই বিচ্ছেদের আবেদন করেন শাকিব। সেটা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ