1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

প্রকাশ্যে বেবি বাম্প : যা হয়েছে শালীনভাবে হয়েছে, বললেন বুবলী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ Time View

চিত্রনায়িকা শবনম বুবলীর ক্যারিয়ার শুরু হয় শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবির মাধ্যমে। তখন থেকেই দেশের শীর্ষ এই নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন এই নায়িকার। পরে সেটা শাকিব খানের সন্তানের মা হওয়ার গুঞ্জনে আলোচনা পায়।

মঙ্গলবার সে গুঞ্জনে যেনো আরও উস্কে দিলেন এই নায়িকা। ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এলেন। যে ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট। সেই ছবি নিয়ে দিনভর চর্চা শুরু হয় মিডিয়া পাড়ায়। সন্ধ্যায় বিষয়টি নিয়ে মুখ খুলেন এই নায়িকা।

সাংবাদিকদের বললেন, ‘কিছু ব্যাপার তো আছেই। আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি

বিষয়টি নিয়ে আপাতত খোলাস করে কিছু না বললেও পরে বিস্তারিত বলবেন বলে জানিয়ে বললেন, কয়েকদিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। আরও কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব।’

শবনম বুবলী ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল—মা হয়েছেন অভিনেত্রী।

এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। জানান, এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটের সময় ঢালিউড উত্তাল ছিল বুবলীর মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে।

শাকিব খান যখন পুত্রের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলী ‘মাই লাইফ’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ