1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

তর সইছে না হৃতিকের প্রেমিকার!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩ Time View

মুখোমুখি হরদমই দেখা হয়, কিন্তু হৃতিক রোশানের প্রেমিকা সাবা আজাদ শুধু সেটুকুতে সন্তুষ্ট নন। প্রেমিককে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। তবে সেই অপেক্ষা শেষই হতে চাইছে না।

আগামী শুক্রবারই মুক্তি পাওয়ার কথা হৃতিকের নতুন ছবি ‘বিক্রম বেদা’-র। ছবিতে হৃতিকের চরিত্রের কালো পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা রক্তমাখা ছবি ইতিমধ্যেই হইচই ফেলেছে গ্রিক গডের ভক্তদের মধ্যে। তারাও প্রবল উৎসাহে অপেক্ষা করছেন আগামী শুক্রবার ছবির মুক্তির জন্য। সাবা নিজেও যে সেই হৃতিকে মুগ্ধ ভক্তদের মতোই আগ্রহী, তা রাখঢাক না করেই বুঝিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘বিক্রম বেদা’ টিজার প্রকাশ করে লিখেছেন, ‘আর অপেক্ষা পোষাচ্ছে না।’

‘বিক্রম বেদা’য় হৃতিক অভিনয় করেছেন ‘ত্রাস ছড়ানো এক গ্যাংস্টার’-এর ভূমিকায়। তাকে গ্রেফতার করতে চান সৎ পুলিশ অফিসার বিক্রম। তারাই এই গল্পের মুখ্য চরিত্র। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। সিনেমাটি আসলে একই নামের একটি তামিল ছবির হিন্দি রিমেক। মূল ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন। তাকে এই ছবিতেও একটি চরিত্রে দেখা যাবে। এ ছা়ড়া রাধিকা আপ্তেও অভিনয় করেছেন এই ছবিতে। ছবিটির যৌথ পরিচালনা করেছেন গায়ত্রী এবং পুষ্কর। ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ