1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

শুভ জন্মদিন সৃজিত মুখার্জি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫ Time View

আজ চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার সৃজিত মুখার্জির জন্মদিন। ১৯৭৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। সৃজিত প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন। পরবর্তীতে তিনি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.ফিল এবং পিএইচডি করেন।

তিনি অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ হিসেবে কাজ করার সময় দিল্লীতে ইংরেজি সার্কিট থিয়েটারের সাথে যুক্ত হন। তারপরে ২০১০ সালে তিনি প্রথম চলচ্চিত্র ‘অটোগ্রাফ’ তৈরি করেন। চলচ্চিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর ধারাবাহিকতায় তিনি ২০১১ সালে ‘বাইশে শ্রাবণ’, ২০১২ সালে ‘হেমলক সোসাইটি’, ২০১৩ সালে ‘মিশর রহস্য’, ২০১৪ সালে ‘জাতিস্মর’ ও ‘চতুষ্কোণ’ ২০১৫ সালে ‘নির্বাক’ এবং ‘রাজকাহিনী’ চলচ্চিত্র পরিচালনা করেন।

তার সবগুলো সিনেমাই সমালোচকদের কাছে প্রশংসিত হয় এবং ব্যাপক সাড়া ফেলে। ৬১তম জাতীয় চলচিত্র পুরস্কারে তার পরিচালিত ‘জাতিস্মর’ সিনেমাটি চারটি পুরস্কার জিতে নেয়। ৬২তম জাতীয় চলচিত্র পুরস্কার অনুষ্ঠানে তার পরিচালিত ‘চতুষ্কোণ’ সিনেমাটির জন্য তিনি সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নেন।

বহু আলোচনা-সমালোচনার পর ২০২০ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জির ঘরের বউ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ