1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

রানিকে শ্রদ্ধা জানাতে ১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন বেকহ্যাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৬ Time View

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন বর্তমানে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রাখা হয়েছে। সোমবার অন্ত্যষ্টিক্রিয়ার আগ পর্যন্ত এখানেই থাকবেন রানির কফিন। হাজারো সাধারণ জনগনের সাথে রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার উপস্থিত ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যাম। দীর্ঘ লাইনে বেকহ্যামকে প্রায় ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে জানা গেছে।

সবার সঙ্গে দীর্ঘ লাইনে থেকে রানির কফিনে শ্রদ্ধা জানান ৪৭ বছর বয়সী বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার বলেছেন বৃহস্পতিবার রাত ২.১৫ থেকে তিনি লাইনে অপেক্ষা করছেন। শুক্রবার দুপুর পর্যন্ত তিনি লাইনেই ছিলেন। এ সময় লাইনে দাঁড়ানো অন্যদের সঙ্গে চিপস, ডোনাট ও মিষ্টি খেয়েছেন বলেও বেকহ্যাম জানিয়েছেন।

রানির ৭০ বছরের শাসনামলে বেশ কয়েকবারই তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে বেকহ্যামের। টেলিভিশন ফুটেজে দেখা গেছে বেকহ্যাম যখন ওয়েস্টমিনস্টার হলে রানির কফিনের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার চোখে পানি ছিল। বেলা ৩.২৫ মিনিটে বেকহ্যাম কফিনের সামনে যান এবং মাথা নিচু ও চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রানির প্রতি শ্রদ্ধা জানান।

ইংলিশ ফুটবলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০০৩ সালে বেকহ্যাম রানির কাছ থেকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাব অর্জণ করেন। এ জন্য সব সময়ই নিজেকে সৌভাগ্যবান দাবি করেছেন বেকহ্যাম। ইংল্যান্ডের জার্সি গায়ে ১৯৯৬-২০০৯ সাল পর্যন্ত বেকহ্যাম ১১৫টি ম্যাচ খেলে ১৭ গোল করেছেন। তিনটি বিশ্বকাপে তিনি ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০১২ সালে অবসরে যাবার আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এল এ গ্যালাক্সি, এসি মিলান ও পিএসজিতে খেলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ