1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

‘মানিকে মাগে হিথে’র হিন্দি ভার্সনে নোরা-সিদ্ধার্থের রসায়ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ Time View

‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে গতবছর রাতারাতি সেলিব্রেটি হয়ে যান শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি দিলোকা ডি’সিলভা। জনপ্রিয় এ গায়িকা এবার গাইলেন বলিউডের ছবির গান। শুধু তাই নয়, তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানটি হিন্দিতে গাইলেন তিনি। এই গানে দেখা গেলো বলিউড তারকা নোরা ফাতেহি ও সিদ্ধার্থ মালহোত্রাকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘থ্যাংক গড’র ট্রেলার। এই ছবির জন্য ইয়োহানি গাইবেন ‘মানিকে মাগে হিথে’র হিন্দি ভার্সন।

ভারতীয় সংবাদমাধ্যমকে ইয়োহানি জানান, হিন্দি ভাষা শেখাটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান আমি অনেক শুনেছি। ছোটবেলা থেকেই হিন্দি সিনেমার গান শুনি। কিন্তু কোনো সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান— সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে এসব কখনও করিনি। তাই এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

এদিকে, আইনি বিপাকে পড়েছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘থ্যাঙ্ক গড’। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে সিনেমাটির বিরুদ্ধে। ভারতের উত্তরপ্রদেশের জওনপুর আদালতে এই অভিযোগ দায়ের করেছেন হিমাংশু শ্রীবাস্তব নামের এক আইনজীবী।

‘থ্যাঙ্ক গড’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয় গত ৯ সেপ্টেম্বর। এরইমধ্যে কোটি কোটি মানুষ তা দেখে ফেলেছেন। এই সিনেমায় চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। সনাতন ধর্ম অনুযায়ী, চিত্রগুপ্তকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। তিনি মানুষের ভালো ও মন্দ কাজের হিসেব করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ