1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

২০ বছর পর বড়পর্দায় ফিরছেন মুনমুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ Time View

ঢাকাই সিনেমার নব্বই দশকের চিত্রনায়িকা মুনমুন। অল্প সময়ের মধ্যে বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। যেগুলো ব্যবসা সফল ও প্রশংসিত হয়েছে। তবে কিছু সিনেমার জন্য সমালোচিতও হয়েছেন। এর মধ্যে তিনি দেশের বাইরে চলে যান। মাঝে প্রায় বিশ বছর সেভাবে ঢাকার সিনেমায় পাওয়া যায়নি মুনমুনকে।

আবারও অভিনয়ে ফিরছেন এই চিত্রনায়িকা। চেষ্টা করছেন নতুন উদ্যমে। সেই প্রচেষ্টার তালিকায় নতুন সিনেমা ‘রাগী’। এই সিনেমায় তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে ছুরি হাতে রাগী মুডে দেখা গেছে নায়িকাকে। তা দেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।

‘রাগী’ সিনেমা নিয়ে মুনমুন বলেন, ‘আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। আশা করছি, দর্শক খুব এনজয় করবে ‘রাগী’ সিনেমায় আমার চরিত্রটি। সিনেমাটির গল্পটাই মূল এখানে। খুব সুন্দর গল্প। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইলটা আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে, কাঁদবে আবার রেগেও যাবে। এটা ‘হাওয়া’র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও নয়। এটা নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস।

২০ বছর পর বড়পর্দায় ফিরছেন মুনমুন

আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাগী’। শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান মুনমুন।

‘রাগী’ সিনেমায় নায়ক-নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ