1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

মর্টার শেল : মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, ঢাকার কড়া প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫০ Time View

মিয়ানমার থেকে আসা দুটি মর্টার শেল বান্দরবান সীমান্তে পড়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডাকা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে রাষ্ট্রদূতকে আজকে আমরা ডেকেছি। এখনও তার সাথে মিটিং হচ্ছে। তাদেরকে একটা নোট ভার্বালের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছি, এ ধরনের ঘটনা আর যাতে না হয়। এ ঘটনা যে ঘটেছে সেটার জন্যও আমরা তীব্র নিন্দা জানিয়েছি।

রোববার (২৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে দুটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে।

তুমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় শেল দুটি পড়ার কথা জানান বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি বলেন, মনে হচ্ছে, মর্টার শেলগুলো আমাদের দিকে টার্গেট করে ছোড়া হয়নি। এটি খুব সম্ভব মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) সঙ্গে কোনো বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলির কারণে আমাদের সীমান্তে এসে পড়েছে।

পরররাষ্ট্র সচিব মাসুদ রোববার বলেছিলেন, অবিস্ফোরিত মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ