1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

অসুস্থতার কারণে ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৫০ Time View

শারীরিক অসুস্থতার কারণে ঢাকা সফর আপাতত স্থগিত করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে শনিবার (২৭ আগস্ট) তার ঢাকায় আসার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন।’

সফরসূচি অনুযায়ী শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের। তিন দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা ছিল তার।

এ ছাড়া সফরে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা ছিল হুসেইন ইব্রাহিম তাহারের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ