1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

আবারও করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৮৬ Time View

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ রয়েছে কিনা, শারীরিক অবস্থা কেমন—এসব বিষয়ে কিছুই জানাননি বিগ-বি।

বুধবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১১টা ২৫ মিনিটে সোশ্যাল মিডিয়ায় এক টুইটবার্তায় অমিতাভ জানান, দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

এই বলি তারকা বলেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার ধারের কাছে এবং সংস্পর্শে এসেছিলেন, তারা অনুগ্রহ করে পরীক্ষা করে নিবেন।”

এর আগে ২০২০ সালের প্রথম ঢেউয়ের সময়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। প্রাথমিকভাবে অমিতাভের ছেলে অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর অমিতাভ ও অভিষেকের স্ত্রী ঐশ্বর্যও মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে সুস্থ হয়ে আগস্টে বাড়ি ফিরেছিলেন। কাজও শুরু করেছিলেন বিগ-বি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ