1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৬৯ Time View

আফগানিস্তানের পূর্বাঞ্চলের লোগার প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, বন্যায় লোগার প্রদেশে ২০ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন।

ভারী বৃষ্টিতে কয়েক হাজার বাড়ি ধ্বংস এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি চলতি বছর একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে।

তীব্র খরার মধ্যে জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে যারা গেছে।

গত বছরের আগস্টে দেশটির ক্ষমতাগ্রহণ করা তালেবান সরকার দুর্যোগ মোকাকলায় হিমশিম খাচ্ছে, তারা সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা বিশ্ব সম্প্রদায়, বিশেষভাবে ইসলামিক দেশগুলোকে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের জরুরিভিত্তিতে সাহায্য করার অনুরোধ জানাচ্ছি।
খবর রয়টার্সের

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ