1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সোনালি ফোগতের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫১ Time View

সহকর্মীদের সঙ্গে গোয়া সফরে গিয়েছিলেন ভারতের বিজেপি নেত্রী তথা সাবেক বিগ বস তারকা সোনালি ফোগত। সোমবার মধ্যরাতে হঠাৎ হৃদ্‌যন্ত্র বিকল হয়ে পড়ায় সেখানেই মৃত্যু হল নেত্রীর। তবে পুলিশ এখনও সরকারি ভাবে নেত্রীর মৃত্যুর কারণ জানায়নি।

ছোটপর্দায় সোনালি ফোগতকে শেষ বার দেখা গিয়েছিল বিগ বস ১৪-এ। তিনি এক জন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করে ব্যাপক জনপ্রিয় হন।

প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। টিকটকেও খুব জনপ্রিয় ছিলেন তিনি।

যদিও রাজনীতিকের চেয়ে অভিনেত্রী হিসাবেই তিনি বেশি পরিচিত। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখোঁ কে লিয়ে বনি আম্মা’-র মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ। এর পর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাঁকে। বেশ কয়েকটি পঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিয়োতেও উপস্থিতি রেখেছেন। সোনালিকে শেষ দেখা গিয়েছিল ওয়েব সিরিজ, ‘দ্য স্টোরি অফ বদমাশগড়’-এ।

২০১৬ সালের ডিসেম্বরে মৃত্যু হয় সোনালির স্বামী সঞ্জয় ফোগতের। মাত্র ৪২ বছর বয়সে খামারবাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় সঞ্জয়ের। যশোধরা নামে তাঁদের এক মেয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ