1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

জি২০ সম্মেলনে অংশ নেবেন জিনপিং ও পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪৯ Time View

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই নভেম্বওে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জোকো বলেন, ‘শি জিনপিং আসবেন। প্রেসিডেন্ট পুতিনও আমাকে বলেছেন, তিনি আসবেন।’

সম্মেলনটিতে দুই নেতার যোগ দেওয়ার বিষয়ে এ প্রথম নিশ্চিত করা হলো।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ান নিয়ে উত্তেজনা বৃদ্ধির পর এটিই হবে প্রথম বৈশ্বিক শীর্ষ সম্মেলন।

আর এটি হতে যাচ্ছে ২০২০ সালের জানুয়ারি পর শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর। সে সময় বেইজিং করোনার কারণে তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল। এর পর তিনি শুধু হংকংয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১ জুলাই মূল ভূখণ্ডের বাইরে গিয়েছিলেন।

নভেম্বরের শীর্ষ সম্মেলনটি অনেক প্রতিক্ষীত। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে এ সময় তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা পরিষ্কার নয়।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ