1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

আলজেরিয়ার দাবানলে ২৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬৯ Time View

উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ২৬ জন মারা গেছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন।

ফায়ার ফাইটারদের হেলিকপ্টারের সহায়তা নিয়ে বুধবার সন্ধ্যাতেও বেশ কয়েকটি স্থানে দাবানল নেভানোর চেষ্টা করতে দেখা গেছে। বিভিন্ন প্রদেশের ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার ১৬টি স্থানে আগুন লেগেছে।

সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী মা ও ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সেখানকার কর্মকর্তারা বলেছেন, দাবানল গ্রামে পৌঁছে গেছে।

সাম্প্রতিক সময়ে উত্তর আলজেরিয়ায় প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটছে। গত বছরও দেশটিতে দাবানলে ৯০ জন মারা যান এবং ১ লাখ হেক্টর বনভূমি পুড়ে যায়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ গত বছরের দাবানলকে পরিকল্পিত বলে দাবি করেছিলেন।

প্রসঙ্গত, এ বছর বিশ্বের অনেক দেশেই উচ্চ তাপমাত্রা ও দাবানলের ঘটনা ঘটছে। ইউরোপের ফ্রান্স, গ্রীস, পর্তুগাল, স্পেন ও ইতালি দাবানলের মতো ঘটনার বিরুদ্ধে লড়াই করছে। এমনকি যুক্তরাষ্ট্রতেও বেশ কয়েকটি দাবানলের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ