1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন বিপাশা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৫৭ Time View

প্রথমবারের মতো মা হচ্ছেন বলিউড তারকা বিপাশা বসু। আর বাবা করণ সিং। নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী নিজেই।

বিপাশা মা হতে যাচ্ছেন এ খবর আগেই জানা গিয়েছিল। তবে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত বিপাশা বসু ও করণ সিং গ্রোভার দম্পতির কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন বিপাশা।

ছবিতে দেখা যায়, পরম যত্নে হাত দিয়ে বেবি বাম্প আগলে আছেন হবু বাবা করণ। অপর ছবিতে বিপাশার পেটে চুম্বন দিচ্ছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) ছবিগুলো শেয়ার করে বিপাশা লেখেন, “নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আমদের এই ভালোবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।”

এরইমধ্যে তাদের শুভকামনা জানিয়েছেন সোনম কাপুর, আলিয়া ভাটসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৫ সালে হরর ফিল্ম ‘অ্যালোন’র সেটে বিপাশা-করণ একে অপরের প্রেমে পড়েন। এরপর ২০১৬ সালে বিয়ে করেন তারা। মাঝে মধ্যেই দুজন সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন। অন্যদিকে, বহুদিন ধরে ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন অভিনেত্রী। হয়তো মা হওয়ার কারণেই এতদিন নিজেকে আড়ালে রেখেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ