1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, ফের বাড়ল উত্তাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৬০ Time View

উত্তেজনার মধ্যে ফের উত্তেজনা। লাগাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। সম্প্রতিই তাইওয়ানের চারপাশ দিয়ে ঘিরে সামরিক মহড়াও চালিয়েছে চীনা বাহিনী। তা নিয়ে আন্তর্জাতিক স্তরে তীব্র আশঙ্কার আবহে তাইওয়ানে পা রাখল আমেরিকান কংগ্রেসের প্রতিনিধি দল।

চীন-তাইওয়ান দ্বন্দ্বের মধ্যে সম্প্রতি আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিও তাইপেইতে এসেছিলেন। ঘটনাচক্রে, তার পরেই দ্বন্দ্বের আগুন ঘি পড়ে। তড়িঘড়়ি মহড়ার ঘোষণা করে চীন।

রবিবার দু’দিনের তাইপ সফরে এসেছেন আমেরিকার আইনসভার সদস্যদের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন সেনেটর এড মার্কে।

সূত্রের খবর, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সফরের অংশ হিসাবেই তাইওয়ানে এসেছে মার্কের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দল। এই সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করতে পারেন তারা।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালিয়ে চীন চাপ বাড়াতে চাইছে। এই পরিস্থিতিতে তাইওয়ানে আমেরিকার প্রতিনিধি দলের পা রাখার অর্থ তাইওয়ানকে সমর্থন করে আমেরিকার কংগ্রেস।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ